ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ - Life style of Mithila

Last Writings

ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ



ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত একটি স্কুল ও কলেজ। এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে ১ম হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। ১৯৮৬ সালের ৩ মার্চ এই প্রতিষ্ঠানটি “শিক্ষা বোর্ড ল্যাবরেটরী স্কুল” নামে প্রথম আত্মপ্রকাশ করে। তারপর ১৯৯৯ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত করা হয়। এই প্রতিষ্ঠানটির বর্তমান নাম “ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেরি স্কুল এন্ড কলেজ”। ঢাকা শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যানের সরাসরি তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত।এ প্রতিষ্ঠানে প্রায় ২৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করে। প্রতিষ্ঠানে মোট ৬০ জন শিক্ষক পাঠদান করেন।

এ কলেজে ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ছাত্র/ছাত্রীদের পাঠদান করা হয়। ১১শ ও ১২শ শ্রেণিতে শুধুমাত্র মেয়েদের পাঠদান করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কার্যক্রম চালু রয়েছে।