ইনস্ট্যান্ট চিকেন বিরিয়ানি রেসিপি
- মোট সময় : 1 ঘন্টা 40 মিনিট
~~~~~~~~~~
প্রস্তুতির সময় : 1 ঘন্টা 05 মিনিট
রান্নার সময় : 35 মিনিট
পরিবেশন যোগ্য : ৫ – ১০ জন।
- রান্নার পদ্ধতি : সিদ্ধ করণ, ফুটানো, ভাজা, রান্না করা, কষানো।
রন্ধন প্রণালী : বাঙালি, ভারতীয়।
রন্ধন ঝামেলা : কষ্টকর।
প্রস্তুতের উপযুক্ত সময় : যেকোন সময়।
আবহাওয়া : বৃষ্টির মৌসুম, তীব্র ঠান্ডার মৌসুমে, মেঘলা পরিবেশের সময়।
- আহারের উত্তম সময় : দুপুরের খাবার (লাঞ্চ/মধ্যাহ্ন ভোজন), রাতের খাবার (ডিনার)।
- খাবারের স্বাদ : হালকা ঝাল, অসাধারণ।
চিকেন বিরিয়ানি রেসিপি তৈরির উপকরণ সমূহ
ধাপ- ০১) চিকেন প্রস্তুত করণের উপাদান:
- চিকেন (মুরগির গোশত)- ২ কেজি {টুকরো করে নিতে হবে}।
- আদা বাটা- ১.৫ চা চামচ (প্রায় ২ চামচ)।
- ধনিয়া গুঁড়ো- ১ চা চামচ।
- জিরার ফাকি- ১ চা চামচ।
- টক দই- ৩ টেবিল চামচ।
- রসুন বাটা- দেড় চা চামচ (1/4 Cup)।
- শুকনা মরিচের গুঁড়া- ১ চা চামচ।
- জয়ফল ও জয়ত্রী গুঁড়া- হাফ চা চামচ (১/৮ কাপ)।
- গরম মসলা গুঁড়া- দেড় চা চামচ।
- লবণ- পরিমাণমতো (আমি ২ চামচ দিয়েছি)।
- তেল- ১ কাপ।
- পেঁয়াজ কুঁচি- ১ কাপ বা সমপরিমাণ।
- ঘি- ২ টেবিল চামচ (অপশনাল)।
- পেঁয়াজ মরিচ বাটা- হাফ কাপ (1/2 Cup)।
ঝটপট চিকেন বিরিয়ানি রেসিপি প্রস্তুত প্রণালী
১) প্রথমে মুরগির চামড়া ছিলে মুরগির বুকের মাংস ও লেগ পিস ( রান এবং থান) সহ প্রায় দুই কেজির মতো চিকেন পিস নিবেন।
২) এবার চিকেন পিস গুলো কেটে ভালোমতো ধুয়ে একটি পরিষ্কার পাত্রে বা ঝুড়িতে রাখবেন যাতে করে পানি ঝরে যায়।
৩) প্রায় ৫ মিনিটের মত পানি ঝরিয়ে একটি পরিষ্কার পাত্রে চিকেন পিস গুলো নিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরার ফাকি, ধনিয়ার গুড়া, টক দধি, মরিচের গুড়া, জায়ফল ও জয়ত্রীর মিক্সিং গুড়া, দারুচিনি বা গরম মসলার গুঁড়ো, পেয়াজ এবং মরিচ বাটা ভালো মতো মিশিয়ে নিন।
৪) এরপর এক থেকে দুই চা চামচ লবণ দিয়ে পুনরায় সবগুলো উপাদানকে ভালোমতো মাখিয়ে, ঢাকনা দিয়ে ঢেকে পাত্রটিকে প্রায় ০১ ঘণ্টার মতো রেখে মাংসের ম্যারেনেট তৈরি করে নিতে হবে।
৫) প্রায় ঘন্টা খানিক পর চুলায় কড়াই দিয়ে তেল আর ঘি ঢেলে গরম করুন। এবং পেয়াজ কুচি ঢেলে দিয়ে বাদামি কালারের ( ব্রাউন) মতো লালচে হওয়ার আগ পর্যন্ত ভাজুন।
৬) পেঁয়াজকুচি ব্রাউন কালারের লালচে আকার ধারণ হলে ম্যারিনেট করে রাখা মুরগির পিসগুলো সকল মশলাধি সহ কড়াইতে ঢেলে দিন। এবং কিছুক্ষণ একটি চামচ দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকুন।
৭) বেস্ট তাহলে হয়ে গেল চিকেন বিরিয়ানি রেসিপির প্রাথমিক উপাদান চিকেন পিস বা মুরগির রোস্ট।
ধাপ- ০২) পোলাও রান্না করণের উপকরণ:
- পোলাও চাল- ১ কেজির মতো।
- পেঁয়াজ কুঁচি- ১ কাপ।
- তেল- ১ কাপ।
- ঘি- ২ চা চামচ।
- আদা রসুন বাটা- ১ কাপ।
- এলাচ- ৩/৪ টুকরো।
- দারুচিনি/গরম মশলা- ২/৩ টুকরা।
- তেজপাতা- ৪ টুকরা।
- গরম পানি- চালের দ্বিগুণ (প্রায় ২ কেজির মতো)।
- লবণ- ২ চামচ (বা স্বাদ অনুযায়ী)।
- কাজু বাদাম- ১ মুঠো।
- গোলাপ জল- ৩ ফোঁটা।
- কেওড়া জল- ২ ফোঁটা।
- বেরেস্তা- ১ মুঠো (সামান্য বেশি হলেও সমস্যা নেই)।
- কাঁচামরিচ – ১০ পিস (ঝাল কম খেলে, ৫/৬ পিস)।
চিকেন বিরিয়ানির পোলাও প্রস্তুত প্রণালী
৮) প্রথমে একটি পাত্রে পোলাওর চাল ভালো মতো ধুয়ে, ছিদ্রযুক্ত একটি জালিতে ৫-১০ মিনিটের মতো রেখে দিয়ে পানি ঝরাতে হবে।
৯) এবার চুলায় একটি পাত্র রেখে হালকা গরম করুন। এবং পাত্রের মধ্যে তেল ও ঘি ঢেলে গরম করে নিন। সামান্য বুদবুদ আওয়াজ করলে পেয়াজ কুচি, এলাচ, গরম মসলা বা দারুচিনি, এবং তেজ পাতা দিয়ে ভালোমতো ভেজে নিবেন।
১০) পেঁয়াজকুচি ব্রাউন কালারের লালচে টাইপের ভাজা হয়ে গেলে, আদা ও রসুন বাটা দিয়ে দিন। এবং একটি চামচ দিয়ে সবগুলো উপকরণ ১/১.৫ মিনিটের মতো নাড়তে থাকুন। পেয়াজ পুড়ে গেলে খাবারের স্বাদ বিনষ্ট হয়ে যেতে পারে। তাই প্রয়োজন হলে সামান্য পরিমাণ পানি দিন, এতে কোন সমস্যা নেই।
১১) এবার পানি ঝরানো পোলাওর চাল দিয়ে তাতে লবণ দিয়ে আরও কিছুক্ষণ (২/৩ মিনিট) ভেজে নিন।
১২) পোলাওর চাল ভাজা হয়ে গেলে, তাতে গরম পানি দিয়ে পাত্র ঢাকনা দিয়ে ঢেকে দিন। এবং চুলার তাপমাত্রা লো-ভেলু করে মৃদু আঁচে চাল সিদ্ধ করে রান্না করুন। অবশ্যই মাঝেমধ্যে খুরসুন দিয়ে চাল পানির সাথে নেড়েচেড়ে দিবেন।
ধাপ- ০৩) চিকেন বিরিয়ানি প্রস্তুত করণ:
১৩) মৃদু আছে জাল দেওয়ার পর প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর পোলাওর পানি শুকিয়ে আসলে তাতে রান্না করা মুরগির মাংস বা চিকেন পিস পোলার চালের সাথে মিশিয়ে আরো কিছুক্ষণ মৃদু আছে রান্না করুন।
১৪) এরপর সুঘ্রাণ ছড়াতে আস্ত কাঁচা মরিচ চালুর উপরে গেথে দিন। এরপর পরিমাণ মতো কেউরার জল ও গোলাপজল ছিটিয়ে দিন। (অনেকে আবার মিঠা আতর এক দুই ফোঁটা ছিটিয়ে দেয়, এটা আমার পছন্দ না তাই আমি দেইনি। অপশনাল)।
১৫) সবশেষে বেরেস্তা ছড়িয়ে দিন। ব্যস! তাহলে ঘরোয়া উপায়ে মজাদার ঝরঝরে চিকেন বিরিয়ানি রেসিপি প্রস্তুত করা হয়ে গেল। এবার পরিবেশনের পালা।
চিকেন বিরিয়ানি পরিবেশন টিপস
ঝরঝরে চিকেন বিরিয়ানি অতিথি ও পরিবারের সবাইকে নিয়ে পরিবেশনের আগে বিরিয়ানির সৌন্দর্য বৃদ্ধির জন্য টমেটো ফুল দিয়ে সাজিয়ে নিতে পারেন।
বাঙালি স্টাইলে ইনস্ট্যান্ট চিকেন বিরিয়ানি রেসিপির সাথে বোরহানি বা রাইতা পানীয় পান করলে, এটি আপনাকে বেশ মজাদার উপভোগ্যের অভিজ্ঞতা দিবে।