বাবুর্চি স্টাইলে কিমা পোলাও রেসিপি রান্না শিখুন
- মোট সময় : 01 ঘন্টা 05 মিনিট
~~~~~~
প্রস্তুতির সময় : 15 মিনিট
রান্নার সময় : 50 মিনিট
পরিবেশন যোগ্য : ৫ – ১০ জন।
- রান্নার পদ্ধতি : সিদ্ধ করণ, ফুটানো, রান্না করা, কষানো।
রন্ধন প্রণালী : বাঙালি, ভারতীয়, চাইনিজ।
রন্ধন ঝামেলা : কষ্টকর।
প্রস্তুতের উপযুক্ত সময় : বছরের যেকোন টাইমে।
আবহাওয়া : যেকোন পরিবেশের সময়।
- আহারের উত্তম সময় দুপুরের খাবার (লাঞ্চ/মধ্যাহ্ন ভোজন), রাতের খাবার (ডিনার)।
- খাবারের স্বাদ :মৃদু ঝাল, অসাধারণ।
কিমা পোলাও রেসিপি তৈরির উপকরণ
উপাদান:
- পোলাওয়ের চাল: ১ কেজি।
- মাংসের কিমা: ৫০০ গ্রাম।
- পুদিনাপাতা: ২ মুঠো (কুচি)।
- পাঁচ ফোঁড়ন: আধা চামচ বা সামান্য।
- তেজপাতা: ৪ – ৫ টি।
- এলাচ: ৫/৬ টি।
- দারচিনি/গরম মশলা: ২ ইঞ্চির ২ টুকরা বা সমপরিমাণ।
- লং: ৫/৬ টি।
- পেঁয়াজ কুচি: ১ কাপ।
- টমাটো কুচি: ১ কাপ।
- চেরা কাঁচামরিচ: ৭/৮ টি।
- রাঁধুনী গরম মশলা গুঁড়া পাউডার: ১ চা চামচ (বাজার থেকেই কিনতে পাওয়া যায়)।
- শুকনো মরিচের গুঁড়া: ১ চামচ।
- লবণ: ৩ চামচ (বা স্বাদ মতো)।
- আদা রসুন বাটা: ২ চামচ।
- ঘি: ৪ টেবিল চামচ।
- তেল: ১ কাপ (সমপরিমাণে)।
- টক দই: আধা কাপ।
- পানি: ২ লিটার পরিমাণ (অর্থাৎ, পোলাও চালের দ্বিগুণ)।
কিমা পোলাও রেসিপি প্রস্তুত প্রণালী
চুলায় যেভাবে রান্না করবেন:
১) প্রথমে একটি পাত্রে এক কেজি পরিমাণ পোলাওর চাল নিয়ে ধুয়ে আধাঘন্টা পরিস্কার পানিতে ভিজিয়ে রাখুন। তারপর একটি জালিতে করে চাল দিয়ে পানি ঝরতে দিন।
২) এরপর চুলা একটি হাঁড়ি হালকা গরম করে, তেল ও ঘি ঢেলে দিন। তেল ফুটন্ত অবস্থায় গরম হলে; গরম মসলা, অন্যান্য পাঁচফোড়ন দিয়ে দিন। এবার পেঁয়াজ কুচি ঢেলে বাদামি কালার হওয়া পর্যন্ত ভাজুন।
৩) পেঁয়াজ কুচি বাদামি রঙের লালচে ভাবে হয়ে আসলে টমেটো কুচি দিয়ে দিন। এবার খুরসুন দিয়ে একটু ডলে ডলে টমেটো গলিয়ে নেওয়ার চেষ্টা করুন।
৪) টমেটো গোলে একটা মৃদু কাঁচা গন্ধ বের হয়ে বাষ্প হয়ে চলে যাওয়ার পর, আদা রসুন বাটা মিশিয়ে আবারো কিছুক্ষণ ভেজে নিন। ( প্রয়োজনে যদি পানি লাগে, তাহলে দুই চামচ পরিমাণ পানি দিন)।
৫) এরপর মুরগির গোশতের কিমা, টক দধি, শুকনা মরিচের গুঁড়া, পুদিনা পাতা এবং স্বাদ মতো লবণ মিশিয়ে নিন। এবং চামচ দিয়ে নেড়ে চেড়ে সামান্য কষিয়ে নিন।
৬) এবার মাঝারি আছে কিমা সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় ৫ থেকে ১০ মিনিট রান্না করুন। (পানি শুকিয়ে গেলে প্রয়োজনে একটা পরিমাণ পানি দিতে পারেন, তবে নিশ্চিত হতে হবে মাংসের কিমা যাতে করে ভালোমতো সেদ্ধ হয়)।
৭) কিনা সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গিয়ে, তেল ছেড়ে আসলে পোলাও চাউলের দ্বিগুণ পরিমাণ পানি মেশান। (আমি এক কেজি চালের জন্য ২ লিটার সমপরিমাণ পানি দিয়েছি)।
৮) পানি গরম হয়ে ফুটে উঠলে, পোলাও চাউল, গরম মসলার গুড়া, এবং কাঁচামরিচ মিশিয়ে নিন। এবং মাঝারি আঁচে প্রায় ১০ মিনিট জাল দিতে থাকুন।
৯) যখন পানি ও চাল এক লেভেলে আসবে, তখন একটি টাওয়ার উপর হারিয়ে গিয়ে বসিয়ে মৃদু আঁচে 15 থেকে 20 মিনিট দমে রাখুন।
প্রেশার কুকারে করবেন যেভাবে:
- চুলায় কিভাবে সবগুলো উপকরণ মিশিয়ে রান্না করেছেন, প্রেসার কুকারে কিংবা পোলাও রেসিপি রান্না করার ঠিক একই প্রক্রিয়ার ধাপগুলো অনুসরণ করুন।
১০) তবে পানি ফুটে উঠলে ঢাকনা লাগিয়ে মৃদু আছে প্রায় ১০ থেকে ১২ মিনিটের মতো রান্না করুন। ১০-১২ মিনিট পর প্রেশার কুকারের আজ নিভিয়ে দিয়ে আরো প্রায় আট দশ মিনিটের মতো অপেক্ষা করুন। তারপর ঢাকনা খুলে চেখে দেখুন ( যদি লবণ পরিমাণ মতো না হয়, তাহলে স্বাদমতো প্রয়োগ করুন)।
ওয়াও! ঠিক এভাবেই ঘরে বসে সহজে বাবুর্চি স্টাইলে কিংবা পোলাও রেসিপি রান্না করতে পারলেন। এবার পরিবেশনের জন্য অপেক্ষার পালা।
কিমা পোলাও পরিবেশন টিপস
কিমা পোলাও দুপুরের মধ্যাহ্ন ভোজন আয়োজনে, রাতের ডিনারের অতিথি আপ্যায়নে সালাত, রায়তা বা বোরহানি এবং সুস্বাদু চাটনির সাথে পরিবেশন করলে; আপনার ভিন্ন রকমের মজাদার স্বাদের লোভনীয় অভিজ্ঞতা হবে।