সবজি ডাল রেসিপি
- মোট সময় : 55 মিনিট
~~~~~~
প্রস্তুতির সময় : 20 মিনিট
রান্নার সময় : 35 মিনিট
পরিবেশন যোগ্য : ১০ জন।
- রান্নার পদ্ধতি : সিদ্ধ করণ, ফুটানো, ভাজা, রান্না করা।
রন্ধন প্রণালী : বাঙালি, ভারতীয়।
রন্ধন ঝামেলা : কষ্টকর।
প্রস্তুতের উপযুক্ত সময় : শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল।
আবহাওয়া : বৃষ্টির ও রৌদ্রের মৌসুম।
- আহারের উত্তম সময় : সকালের নাস্তা (ব্রেকফাস্ট: আটা/ময়দার রুটির সাথে), দুপুরের খাবার (লাঞ্চ/মধ্যাহ্ন ভোজন: গরম ভাতের সাথে)।
- খাবারের স্বাদ : হালকা ঝাল তবে অসাধারণ।
সবজি ডাল রেসিপি তৈরির উপকরণ
ডাল রান্নার জন্য যা প্রয়োজন:
- মুগ ডাল- আধা কাপ।
- মুসুর ডাল- ১/৪ কাপ (১ কোয়ার্টার কাপ)।
- আদা রসুন বাটা- ১ চা চামচ।
- হলুদের গুঁড়া- ১ চা চামচ।
- কাঁচামরিচ- ৭/৮ টি।
- লবণ- ২ চামচ বা স্বাদমতো।
সবজি রান্নার জন্য যা প্রয়োজন:
- ফুলকপি- ১ টি (মাঝারি সাইজের)।
- কাঁচা টমাটো- ৪/৫ টি।
- গাজর- ২ পিস (লালচে কালার দেখে নিবেন)।
- পাকা টমাটো- ২ টি।
এক কথায়ঃ আপনার পছন্দ মতো যেকোনো ৪/৫ আইটেমের সবজি নিবেন। (আমি উল্লেখিত সবজিগুলো নিয়েছি)।
ফোঁড়ন প্রস্তুতের জন্য যা লাগবে:
- তেল- ২ চামচ (সমপরিমাণ)।
- আস্ত রাঁধুনি- আধা চামচ।
- আস্ত কালোজিরা- ১ চা চামচ।
- আস্ত পাঁচফোড়ন- ১ চা চামচ।
- তেজপাতা- ৩ টি (ছিড়ে টুকরা করে নিবেন)।
- শুকনা মরিচ- ৩/৪ টি।
এছাড়া সবজির স্বাদ বৃদ্ধির জন্য লাগবে:
ছাঁক/ছাক বাটা- ২ টেবিল চামচ পরিমাণে (অল্প পানিতে গুলানো টা হলে স্বাদের সবজি ডালের রেসিপি’তে ভাল স্বাদ পাবেন)।
সবজি ডাল রেসিপি প্রস্তুত প্রণালী
১) হোটেলের বাবুর্চিদের স্টাইলে ভিন্ন স্বাদের সবজি ডালের রেসিপি রান্নার জন্য প্রথমে একটি হাঁড়ি নিন।
২) হাঁড়িতে পরিষ্কার পানি নিয়ে ডাল রান্নার সবকিছু ভালোমতো ধুয়ে নিবেন। এবং পরিমাণ মতো পানি মিশিয়ে চুলায় বা প্রেসার কুকারে 10 থেকে 15 মিনিট জাল দিয়ে সিদ্ধ করে নিন।
৩) ডালের উপকরণদি সিদ্ধ হয়ে গেলে, প্রয়োজনে আরো গরম পানি মিশিয়ে ফুলকপি, গাজর এবং কাচার টমেটো সহ সকল সবজি মিশিয়ে নিয়ে পুনরায় জাল দিন এবং ১০ মিনিটের সেদ্ধ করুন।
৪) ডাল ও সবজি ভালো মতো সিদ্ধ হয়ে গেলে; পাকা টমেটো এবং সুস্বাদু ছাক মসলা মিশিয়ে আরো কিছুক্ষন অর্থাৎ প্রায় পাঁচ মিনিটের মতো মৃদু আছে রান্না করুন।
৫) এবার অন্য আরেকটি পাত্রে চুলায় বসিয়ে তেল গরম করুন। রসুন কুচি, শুকনা মরিচ, পেঁয়াজ কুচি (সামান্য) তেলে ভেজে ছাক তৈরি প্রস্তুত করুন। এবং বাগার দেওয়ার জন্য জন্য সবকিছু যেমন পাঁচফোড়ন ও অন্যান্য মসলা (ফোঁড়ন) মিশিয়ে ডালের উপর ঢেলে দিন।
৬) যখন রান্না ঘরের চারিদিকে মসলার সুস্বাদু সুঘ্রাণে মন মাতোয়ারা হয়ে উঠবে। তখন বুঝে নিবেন বাবুর্চির স্টাইলে ভিন্ন স্বাদের সবজি ডালের রেসিপি রান্না করা হয়ে গেছে।
সবজি ডাল পরিবেশন টিপস
হোটেলের স্টাইলে ভিন্ন স্বাদের সবজি ডাল রেসিপি সকালে আটা কিংবা ময়দার রুটির সাথে, দুপুরে মধ্যাহ্ন ভোজের সময় গরম ভাতের সাথে পরিবেশন করার মজাই আলাদা। সাথে শসা, লেবু, কাঁচা পেঁয়াজ, এবং কাঁচা মরিচের সালাদ দিয়ে গরম ভাত খেলে আপনার এক ভিন্ন রকমের অনুভূতির অভিজ্ঞতা হবে।
